২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হবে না

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো খেলা হবে না। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানিয়েছেন এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো খেলা হবে না। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানিয়েছেন এই তথ্য। যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সহ ৭/৮টি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে মঙ্গলবার তা অস্বীকার করেন আহাদ আলী সরকার। তিনি বলেন, “বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ আয়োজনের ইচ্ছা ব্যক্তিগতভাবে আমার নেই। অবশ্য অনেক কিছুই হতে পারে শেষ পর্যন্ত।” গত বছর ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল। তবে কোনো ম্যাচ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৬ ঘ.