২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লয়েডের ধর্মপুত্র

ওয়েস্ট ইন্ডিজের তো বটেই, সর্বকালের সেরা অধিনায়কের তালিকায়ও ওপরের দিকেই থাকবে ক্লাইভ লয়েডের নাম। লয়েডের ধর্মপুত্র কিথ বারকারও একজন ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের তো বটেই, সর্বকালের সেরা অধিনায়কের তালিকায়ও ওপরের দিকেই থাকবে ক্লাইভ লয়েডের নাম। লয়েডের ধর্মপুত্র কিথ বারকারও একজন ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজ নয়, তার ঠিকানা ইংল্যান্ড। শিগগিরি ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। ২৫ বছর বয়সী বারকার বর্তমানে ওয়ারউইকশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন। ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে এক সময় ফুটবলও খেলেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪০ ঘ.