২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আসছে এসএলপিএল

আইপিএল-বিপিএলের পর এবার আসছে এসএলপিএল বা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ক্রিকেটের গ্ল্যামার ও অর্থের হাতছানি উপেক্ষা করতে পারছে না কেউই!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএল-বিপিএলের পর এবার আসছে এসএলপিএল বা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ক্রিকেটের গ্ল্যামার ও অর্থের হাতছানি উপেক্ষা করতে পারছে না কেউই! আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। তার আগে ১০ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুরের সমারসেট এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। গত শনিবার দুই পক্ষের মধ্যে চুক্তিও সাক্ষর হয়েছে। গত বছরই এসএলপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের খেলোয়াড় পাঠাতে রাজি না হওয়ায় উদ্যোগটা ভেস্তে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২২ ঘ.