২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা দিতে হচ্ছে সৌরভকে

এবারের আইপিএলে দ্বিতীয় বারের মতো ‘অপরাধ’টা করলেন সৌরভ গাঙ্গুলী। শনিবার নাইট রাইডার্সের বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে ৪০ হাজার ডলার জরিমানা দিতে হবে পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক সৌরভকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের আইপিএলে দ্বিতীয় বারের মতো ‘অপরাধ’টা করলেন সৌরভ গাঙ্গুলী। শনিবার নাইট রাইডার্সের বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে ৪০ হাজার ডলার জরিমানা দিতে হবে পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক সৌরভকে। কলকাতার ইডেন গার্ডেন্সে ৭ রানে হেরে যাওয়া ম্যাচটিতে প্রয়োজনীয় ওভার রেটের চেয়ে এক ওভার পিছিয়ে ছিলো পুনে ওয়ারির্স। শুধু সৌরভ একা নন, পুনের বাকি দশ ক্রিকেটারের প্রত্যেককেও জরিমানা দিতে হচ্ছে। তারা প্রত্যেকে ১০ হাজার ডলার অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশের মধ্যে যেটা কম হয় তা জরিমানা দেবেন। এছাড়া কলকাতার বিপক্ষে আইপিএলের আচরণবিধি ভাঙ্গার দায়ে পুনের অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৩ ঘ.