২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানকে ১০ রানে হারালো চেন্নাই

শুক্রবার আইপিএলের একমাত্র ম্যাচে ডেকান চার্জার্সকে ১০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার আইপিএলের একমাত্র ম্যাচে ডেকান চার্জার্সকে ১০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। একাদশ ম্যাচে চেন্নাইয়ের এটি পঞ্চম জয়। আর দশম ম্যাচে ডেকানের সপ্তম হার। ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে চেন্নাই। সর্বোচ্চ ৪২ রান আসে ফাফ দু প্লেসির ব্যাট থেকে। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩৪) ও সুরেশ রায়নার (৩২)। জবাবে দ্বিতীয় ওভারে পার্থিব প্যাটেলকে হারালেও শিখর ধাওয়ানের (৩৬) সঙ্গে ক্যামেরন হোয়াইটের ৬৮ রানের দ্বিতীয় উইকেট জুটি ডেকানের আশা বাঁচিয়ে রেখেছিলো। শেষ তিন ওভারে প্রয়োজন ছিলো ৪৭ রান। রবীন্দ্র জাদেজার করা অষ্টাদশ ওভারে দুটো ছক্কাসহ ১৮ রান নেন ক্যামেরন। কিন্তু পরের ওভারেই রান আউট হয়ে যান তিনি। ৫৩ বলে ৭৭ রান করে হোয়াইট বিদায় নেয়ার পর ডেকান আর পেরে ওঠেনি। ড্যানিয়েল ক্রিস্টিয়ান ২৭ রানে অপরাজিত থাকলেও ৫ উইকেটে ১৫০ রানে থেমে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১৪ ঘ.