২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার নিজেকে নির্দোষ দাবি করলেন আসিফ

ছয় মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পাওয়া পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফের দাবি, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই দাবি অবশ্য অনেক দিন ধরেই তিনি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পাওয়া পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফের দাবি, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই দাবি অবশ্য অনেক দিন ধরেই তিনি করছেন। শুক্রবার মুক্তির পর দিনই এ ব্যাপারে মুখ খোলেন আসিফ। লন্ডনে জিও টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দোষী সাব্যস্ত হয়ে ১২ মাসের কারাদণ্ডাদেশ আমাকে প্রচন্ড আঘাত দিয়েছিলো। কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।” কারাগার-জীবনের বর্ণনা দিতে গিয়ে আসিফ বলেন, “কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে আমাকে ছয়টা মাস পার করতে হয়েছে। কিন্তু অনেক সমস্যার মধ্যেও আমি ফিটনেস ধরে রেখেছি।” “এখন আমি আগের চেয়েও ফিট। কারণ আমি নিয়মিত শরীরচর্চা করেছি। ক্রিকেট অবশ্য খেলতে পারিনি। কিন্তু ব্যাডমিন্টন আর ফুটবল খেলেছি,” যোগ করেন এই পেসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৯ ঘ.