২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরম আর আর্দ্রতায় বিপর্যস্ত হাসি

আইপিএলে খেলতে এসে গরম ও আর্দ্রতার সঙ্গে লড়াই করতে-করতে ক্লান্ত অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলে খেলতে এসে গরম ও আর্দ্রতার সঙ্গে লড়াই করতে-করতে ক্লান্ত অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল হাসি। অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে এসে সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মাঠে নামেন হাসি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮ রান করে রান আউট হয়ে যান তিনি। ঐ ম্যাচে ৫ উইকেটে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। শুক্রবার চেন্নাইয়ের প্রতিপক্ষ ডেকান চার্জার্স। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত হাসি বলেন, “গরম ও আর্দ্রতার সঙ্গে আমাকে লড়াই করতে হচ্ছে। লড়াইটা ভীষণই কঠিন।” শুক্রবার চেন্নাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন হাসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২২ ঘ.