২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-২০ ২০১৪ বিশ্বকাপের উদ্বোধন ৩১ মার্চ

বাংলাদেশে অনুষ্ঠেয় ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ম্যাচগুলো হবে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ সালের টোয়েন্টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ মার্চ। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-২০ ২০১৪ নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার এ তথ্য জানান। ১ এপ্রিল উদ্বোধনী ম্যাচের পর ২০ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো চলবে। প্রতিমন্ত্রী জানান, এই টুর্নামেন্টে সম্ভাব্য ম্যাচের সংখ্যা ৫৪টি এদের মধ্যে ছেলেদের ৩৯টি ও মেয়েদের ১৫টি। পুরুষদের ১৬টি ও মহিলাদের ১০টি দল এতে অংশ নিচ্ছে। প্রতিমন্ত্রী জানান, “ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যু হিসেবে থাকছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও মহিলা ইভেন্টের জন্য কক্সবাজার স্টেডিয়াম।” বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এটি বাফুফের নিয়ন্ত্রণে থাকলেও প্রধানমন্ত্রী ও বাফুফের মতামত নিয়ে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।” আগামী আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-২০ ২০১২ টুর্নামেন্ট হবে শ্রীলংকায়। উদ্বোধনী ম্যাচ ১৮ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬১৬ ঘ.