ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রান পাচ্ছিলেন না বলে ফেব্র“য়ারিতে অনেকটা বাধ্য হয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রিকি পন্টিং। তবে ইংল্যান্ডে আগামী বছরের অ্যাশেজ সিরিজে সাবেক এই অধিনায়ক দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন বলেই মনে করেন অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার। মঙ্গলবার আর্থার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পন্টিং কোথাও যাচ্ছেন না।
স¤প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছে অস্ট্রেলিয়া। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে আর কোনো টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া। যার অর্থ খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন না পন্টিং।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৪.৩৩ গড়ে ১৪৬ রান করেন পন্টিং। ফলে আবারো তার দলে থাকা নিয়ে সংবাদ মাধ্যমে কড়া সমালোচনা শুরু হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর আর্থার বলেন, “আমি জানি রিকিকে (পন্টিং) নিয়ে অনেক কথা হচ্ছে এবং সংবাদ মাধ্যমের প্রচন্ড চাপও রয়েছে। কিন্তু রিকি কোথাও যাচ্ছেন না।”
“আমরা আশা করছি রিকি ইংল্যান্ডে অ্যাশেজ খেলতে যাওয়ার মতো যথেষ্ঠ রান করতে পারবেন,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৯ ঘ.
bdnews24