২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে চন্দরপল

প্রায় তিন বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। আর টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। আর টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বোলারদের র‌্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। অন্যদিকে টেস্ট র‌্যাংকিংয়ে ভারতকে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার পুরস্কার পেলেন চন্দরপল। তিন ম্যাচের সিরিজে ৮৬.৫০ গড়ে ৩৪৬ রান করেছেন তিনি। ৫ ইনিংসে তার রান অপরাজিত ১০৩, ১২, ৯৪, ৬৮ ও ৬৯। ২০০৮ সালের জুলাই মাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে সবার ওপরে উঠেছিলেন চন্দরপল। চন্দরপলের (৮২৭) চেয়ে ৬ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৮১৯ রেটিং পয়েন্ট নিয়ে ডি ভিলিয়ার্সের স্বদেশি জ্যাক ক্যালিস তিন নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অস্ট্রেলিয়া ও ভারতের রেটিং পয়েন্ট একই ছিলো। তবে সিরিজটা ২-০ ব্যবধানে জয়ের ফলে ভারতের (১১১) চেয়ে এখন এক পয়েন্টে এগিয়ে অস্ট্রেলিয়া (১১২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩১ ঘ.