২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরকে হারিয়ে দুই নম্বরে কলকাতা

অধিনায়ক গৌতম গম্ভীরের ৫১ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংসে সুবাদে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে গেছে দলটি। দুই ধাপ অবনমন হওয়া ব্যাঙ্গালোর চার নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক গৌতম গম্ভীরের ৫১ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংসে সুবাদে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে গেছে দলটি। দুই ধাপ অবনমন হওয়া ব্যাঙ্গালোর চার নম্বরে। ৯ খেলায় কলকাতার পয়েন্ট ১১। সমান খেলায় ব্যাঙ্গালোরের পয়েন্ট ৯। এই ম্যাচেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মাঠে নামায়নি কলকাতা। ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাট করতে নেমে গম্ভীর ছাড়াও ব্রেন্ডন ম্যাককালামের ৩৭ বলে ৪৩ ও জ্যাক ক্যালিসের ২৭ বলে ৪১ রানের সুবাদে ৪ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ গড়ে কলকাতা। ব্যাঙ্গালোরের পক্ষে বিনয় কুমার ৩১ রানে ২ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতেই তিলকারতেœ দিলশানকে (১) হারালেও কলকাতার বোলারদের ওপর তান্ডব চালান ক্রিস গেইল। তবে আর কারো কাছ থেকে সহায়তা না পাওয়ায় শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৩ রানে থেমে যায় অতিথিরা। ২০তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ৬টি ছক্কা ও ৭টি চারে ৫৮ বলে ৮৬ রান করেন গেইল। ৩১ রানে ২ উইকেট নেন ক্যালিস। ম্যাচ সেরা হন গৌতম গম্ভীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০০২০ ঘ.