২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগের শিরোপা রাজশাহীর

এ নিয়ে টানা চতুর্থবারের মতো জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো রাজশাহী বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলারদের দাপটে তিন দিনেই খুলনাকে ৯ উইকেটে হারিয়ে ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়ন রাজশাহী। ৫ উইকেটে ১৩৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে খুলনা। এক প্রান্তে আনামুল হক অপরাজিত থাকলেও অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকায় দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই অলআউট হয়ে যায় খুলনা। আনামুল ৫৮ রানে অপরাজিত থাকেন। তার ৯৭ বলের ইনিংসে ৪টি চার। রাজশাহীর পক্ষে ফরহাদ হোসেন ও সানজামুল ইসলাম ৩টি করে উইকেট নেন। চতুর্থ ইনিংসে রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান। মিজানুর রহমানের অপরাজিত অর্ধশতকের সুবাদে সহজেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। ম্যাচ শেষে ৮০ রানে অপরাজিত থাকেন মিজান। তার ৭৫ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা। ম্যাচ সেরা ফরহাদ হোসেন অপরাজিত থাকেন ৩২ রানে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাজশাহীর ফরহাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৫১০ ঘ.