ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুনে ওয়ারিয়র্সকে ১৮ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে ডেকান চার্জার্স। এই জয়ের জন্য সাত ম্যাচ অপেক্ষা করতে হয়েছে দলটিকে। অন্য দিকে নয় খেলায় এটি পুনের পঞ্চম হার।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ক্যামেরন হোয়াইটের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৭৭ রান করে ডেকান। জবাবে ৭ উইকেটে ১৫৯ রানেই থামে ডেকানের ইসিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে মনিশ পান্ডে (২১), সৌরভ গাঙ্গুলী (২৩) ও রবিন উথাপ্পার (২৯) তিনটি ভালো ইনিংসের পরও ৯৫ রানেই বিদায় নেন পুনের প্রথম ৫ ব্যাটসম্যান।
এরপর স্টিভেন স্মিথ (২৬), মিঠুন মানহাস (২২*) ও আলফানসো থমাসের (১২) তিন ইনিংসের সুবাদে পরাজয়ের ব্যবধান কমিয়েছে স্বাগতিকরা।
ডেকানের পক্ষে রাস্টি থেরন ও আশীষ রেড্ডি দুটি করে উইকেট নেন।
এর আগে শিখর ধাওয়ানের (১৬) সঙ্গে পার্থিব প্যাটেলের ৩৯ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা ভালোই হয় ডেকানের। দলীয় ৫০ রানে ধাওয়ানকে অনুসরণ করেন পার্থিবও (২৪)।
তৃতীয় উইকেটে অধিনায়ক কুমার সাঙ্গাকারার সঙ্গে ৩৩ ও ও চতুর্থ উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ৭৫ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন হোয়াইট (৭৮)। তার ৪৬ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা। ২৬ রানে অপরাজিত থাকেন ডুমিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৬ ঘ.
bdnews24