২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিলিংফোর্ড এগিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজকে

শেন শিলিংফোর্ডের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্বস্তি¡তে রয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেন শিলিংফোর্ডের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্বস্তি¡তে রয়েছে অস্ট্রেলিয়া। ডোমেনিকার উইন্ডসর পার্কে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে দিন শেষে ৭ উইকেটে ২১২ রান করেছে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড ২২ ও মিচেল স্টার্ক ২৪ রানে ব্যাট করছেন। এ পর্যন্ত সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েছেন তারা। দ্বিতীয় ওভারেই এড কাওয়ানকে (১) হারিয়ে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। এই টেস্টেই ফেরা রবি রামপলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন কাওয়ান। তবে প্রথম সেশনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন। তাদের দৃঢ়তায় ১ উইকেটে ৬৯ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয় উইকেটে ওয়ার্নারের সঙ্গে ওয়াটসনের (৪১) ৮৩ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে অতিথিদের ভালো অবস্থানের দিকে নিয়ে যায়। স্বাগতিকদের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। ওয়াটসনকে নরসিং দেওনারায়ণের ক্যাচে পরিণত করেন তিনি। নিজের অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন ওয়ার্নারও (৫০)। শিলিংফোর্ডের বলে কাট করতে গিয়ে কাইরন পাওয়েলের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়ার্নার। এই প্রথম টেস্টে কোনো অর্ধশতককে শতকে পরিণত করতে ব্যর্থ হলেন ওয়ার্নার। এর আগের ৮ টেস্টে তার শতক দুটি। ওয়ার্নারকে বিদায় ডোমেনিকায় স্থানীয় হিসেবে প্রথ টেস্ট উইকেট নিলেন শিলিংফোর্ড। ৩ উইকেটে ১৩৬ রানে চা বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়াকে তৃতীয় সেশনে অস্তস্তি¡তে ফেলেন শিলিংফার্ড। চা বিরতির পর ২২ রানের মধ্যে শিলিংফোর্ড রিকি পন্টিং (২৩), অধিনায়ক মাইকেল ক্লার্ক (২৪) ও মাইক হাসিকে (১০) বিদায় করলে চাপে পড়ে অতিথিরা। ১৬৯ রানে সাত ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও ওয়েড ও স্টার্ক অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছেন। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্টেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২১২/৭ (কাওয়ান ১, ওয়ার্নার ৫০, ওয়াটসন ৪১, পন্টিং ২৩, ক্লার্ক ২৪, হাসি ১০, ওয়েড ২২*, হ্যারিস ৪, স্টার্ক ২৪*; শিলিংফোর্ড ৪/৭৭, স্যামি ১/৩২, রোচ ১/৪৩, রামপল ১/৪৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০২৩ ঘ.