২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ডেয়ারডেভিলসের দ্বিতীয় হার

দিল্লি ডেয়ারডেভিলসকে ২০ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে পুনে ওয়ারিয়র্স। ৭ খেলায় এটি পুনের চতুর্থ জয় অন্যদিকে ৬ খেলায় এটি দিল্লির দ্বিতীয় হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি ডেয়ারডেভিলসকে ২০ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে পুনে ওয়ারিয়র্স। ৭ খেলায় এটি পুনের চতুর্থ জয় অন্যদিকে ৬ খেলায় এটি দিল্লির দ্বিতীয় হার। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে জেসি রাইডারের অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৯২ রান করে পুনে ওয়ারিয়র্স। জবাবে অধিনায়ক বীরেন্দর শেবাগের অর্ধশতকের পরও ৭ উইকেটে ১৭২ রানেই থামে দিল্লি ডেয়ারডেভিলসের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। নামান ওঝার বদলে শেবাগের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মাহেলা জয়াবর্ধনে। আলফানসো থমাসের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৭ রান করেন জয়াবর্ধনে। দ্বিতীয় উইকেটে কেভিন পিটারসেনের (৩২) সঙ্গে শেবাগের ৭৫ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে স্বস্তি¡ ফেরায় স্বাগতিক শিবিরে। দলীয় ৮৭ রানে পিটারসেনকে ফিরিয়ে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে বড় একটা ধাক্কা দেন পুনে ওয়ারিয়র্স অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ইরফান পাঠানের (১৫) সঙ্গে তৃতীয় উইকেটে শেবাগের ২৭ রানেই জুটিও ভাঙ্গেন সৌরভ। ১ রান পরেই ফিরতি ক্যাচ নিয়ে মুরালি কার্তিক শেবাগকে (৫৭) বিদায় করলে খেলায় চালকের আসনে বসে পুনে। এর পর রস টেইলর (১২), যোগেশ নগর (২৪) ও নামান ওঝা (১১*) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। ২২ রানে ৩ উইকেট নিয়ে থমাস পুনে ওয়ারিয়র্সের সেরা বোলার। এর আগে ইরফানের করা প্রথম ওভার মেডেন দিয়ে শুরু করা পুনে ওয়ারিয়র্সের শুরুটা ছিল নড়বড়ে। ২৬ রানে রবিন উথাপ্পার (১০) পর সৌরভ মাঠে নামার খেলার চিত্র পাল্টে যায়। দ্বিতীয় উইকেটে রাইডারের সঙ্গে ৯৩ রানের কার্যকরী জুটি গড়েন সৌরভ (৪১)। তৃতীয় উইকেটে স্মিথের সঙ্গে রাইডারের (৮৬) ৬৭ রানের জুটির সুবাদে দুশ রানের কাছাকাছি স্কোর গড়ে পুনে ওয়ারিয়র্স। মর্নে মরকেলের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৫৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন রাইডার। ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ রান করে অপরাজিত াকেন স্মি। পুনে ওয়ারিয়র্সের ৩ উইকেটে সবকটিই নেন মরকেল। তবে এ জন্য ৫০ রান দিতে হয়েছে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৯ ঘ.