২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস ঘোষের শতক, এনামুলের ৬ উইকেট

আনামুল হকের পর শতক করেছেন তাপস ঘোষ। তাই জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে সুবিধাজনক অবস্থায় খুলনা। অন্য খেলায় রাজশাহীর বিপক্ষে সিলেটকে লড়াইয়ে ফিরিয়েছে এনামুল হক জুনিয়রের ৬ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আনামুল হকের পর শতক করেছেন তাপস ঘোষ। তাই জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে সুবিধাজনক অবস্থায় খুলনা। অন্য খেলায় রাজশাহীর বিপক্ষে সিলেটকে লড়াইয়ে ফিরিয়েছে এনামুল হক জুনিয়রের ৬ উইকেট। হরতালের কারণে রোববার খেলা হবে না। তৃতীয় দিনের খেলা হবে সোমবার। ঢাকা মেট্রো-খুলনা ফতুল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে খুলনা। প্রথম দিন শেষে ১৭৮ রানে অপরাজিত থাকা আনামুল দ্বি-শতক করতে পারেননি। আর মাত্র ১৫ রান করে তারেক আজিজ খানের বলে এলবিডবি¬উর ফাঁদে পড়েন তিনি। ২৬৪ বলে খেলা আনামুলের ১৯৩ রানের চমৎকার ইনিংসে ২৭টি চার ও ২টি ছক্কা। আনামুলের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে জিয়াউর রহমানের (৬৩) সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন তাপস। এরপর আব্দুর রাজ্জাকের (২১) সঙ্গে ৩০ ও ডলার মাহমুদের (৪৬) সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে শতক পূর্ণ করার পাশাপাশি দলকে বড় সংগ্রহ এনে দেন তাপস। শেষ পর্যন্ত তাপস অপরাজিত থাকেন ১১১ রানে। তার ১৮৩ বলের ইনিংসটি ১৪টি চারে সাজানো। ডলারের বিদায়ের সঙ্গে সঙ্গে ৮ উইকেটে ৬১৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। ১২০ রানে ২ উইকেট নিয়ে তারেক ঢাকা মেট্রোর সেরা বোলার। জবাবে দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ২ উইকেটে ১১৮ রান। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৩) ও মার্শাল আইয়ুবের (৩১) বিদায়ে ৫৮ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় ঢাকা মেট্রো। এরপর শামসুর রহমানের (২৩*) সঙ্গে তাসামুল হক (৫৪*) ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। রাজশাহী-সিলেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২৯১ রান নিয়ে দিনের খেলা শুরু রাজশাহী। পঞ্চম উইকেটে হামিদুল ইসলামের (৩৬) সঙ্গে সাব্বির রহমানের ৯৬ রানের জুটি ভালো অবস্থায় নিয়ে যায় রাজশাহীকে। হামিদুলকে এলবিডবি¬¬উ করে জুটিটা ভাঙ্গেন এনামুল। এর পর অধিনায়ক ফরহাদ রেজা (৯), যুবায়ের আহমেদ (৪) ও সানজামুল ইসলামকে (০) অল্প রানের ব্যবধানে ফিরিয়ে জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়নদের অস্বস্তিতে ফেলে দেন এনামুল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে রাজশাহী। এনামুলের ৬ উইকেটের পেছনে খরচ ১২৭ রান। জবাবে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে দিন শেষ করেছে সিলেট। ৪৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যাওয়ায় সিলেটের শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে রাজিন সালেহর (৪৩) সঙ্গে নাদিফ চৌধুরীর ৮৫ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে তারা। রাজিনের বিদায়ের পর আর কোনো ক্ষতি হয়নি সিলেটের। দিন শেষে নাদিফ ৫৫ ও গোলাম মাবুদ ১১ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫২ ঘ.