২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএসের সমালোচনা করায় গিবসনের জরিমানা

ডিআরএস বা আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির সমালোচনা করায় জরিমানা দিতে হচ্ছে ওটিস গিবসনকে। আচরণবিধি ভাঙ্গার দায়ে আইসিসি ওয়েস্ট ইন্ডিজের কোচের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিআরএস বা আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির সমালোচনা করায় জরিমানা দিতে হচ্ছে ওটিস গিবসনকে। আচরণবিধি ভাঙ্গার দায়ে আইসিসি ওয়েস্ট ইন্ডিজের কোচের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ চলমান সিরিজে ডিআরএসে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। যার মধ্যে ‘হটস্পট’ ও ‘øিকো’ উল্লেখযোগ্য। ব্যাপারটা একদমই ভালো লাগছে না গিবসনের। তার মতে সবগুলো প্রযুক্তি পাওয়া সম্ভব না হলে ডিআরএস ব্যবহার না করাই ভালো। ডিআরএসের কারণে কয়েকটি সিদ্ধান্ত তার দলের বিপক্ষে যাওয়ারও অভিযোগ করেন গিবসন। আর তাই জরিমানা দিতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসারকে। তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সোমবার থেকে ডোমিনিকায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৪ ঘ.