২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিঙ্গাকে হারিয়ে অস্বস্তিতে মুম্বাই ইন্ডিয়ান্স

চোট তার জীবনে নতুন কিছু নয়। এবার পিঠের চোটের কারণে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোট তার জীবনে নতুন কিছু নয়। এবার পিঠের চোটের কারণে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে। গত ১১ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেললেও পিঠের ব্যথার কারণে ১৬ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি মালিঙ্গা। ব্যথা বেড়ে যাওয়ায় এখন তো তাকে দেশেই ফিরতে হচ্ছে। সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগতে পারে মালিঙ্গার। মালিঙ্গাকে হারানো ম্ম্বুাইয়ের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এবারের আইপিএলে ৯ উইকেট নিয়ে তিনিই এখন পর্যন্ত মুম্বাইয়ের সবচেয়ে সফল বোলার। তার ইকোনমি রেট অর্থাৎ ওভার প্রতি রান দেয়ার হারও মাত্র ৪.৫৪। ২০০৭ সালে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরের সময় হাঁটুর চোট মালিঙ্গার ক্রিকেট-জীবনকেই হুমকির মুখে ফেলে দিয়েছিলো। এরপর থেকে হাঁটুর সমস্যা বেশ কয়েক বার হানা দেয় তার জীবনে। গত বছরের এপ্রিলে এই সমস্যা থেকে মুক্তি পেতে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দেন মালিঙ্গা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪৫ ঘ.