ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সাল থেকে টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি অর্থাৎ তিন ধরনের ক্রিকেটেরই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই ২০১৩ সালের পর আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হবে না।
চ্যাম্পিয়নস ট্রফির বদলে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০১৩ সালের আইসিসির ভবিষ্যৎ সফরসূচীতে টেস্ট চ্যাম্পিয়নশিপের উল্লেখ আছে। কিন্তু স¤প্রচারজনিত জটিলতায় ২০১৭ সালের জুনের আগে এই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে না।
১৯৯৮ সালে আইসিসি নক আউট টুর্নামেন্ট নামে ওয়ানডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়। প্রথম চারটি প্রতিযোগিতায় টেস্ট খেলুড়ে ১০টি সহ মোট ১২টি দল অংশ নিয়েছিলো। তবে তারপর থেকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পায়।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত সর্বশেষ প্রতিযোগিতায় নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৯ ঘ.
bdnews24