২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিএলের দিকে তাকিয়ে পিসিবি

বেশ কয়েকজন দেশি ও বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশ করায় পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিপিএল) আয়োজন নিয়ে আশায় বুক বাঁধতে পারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কয়েকজন দেশি ও বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশ করায় পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিপিএল) আয়োজন নিয়ে আশায় বুক বাঁধতে পারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির আশাবাদ, বিদেশি ক্রিকেটাররা পিপিএলে অংশ নিলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথও প্রশস্ত হবে। পিসিবির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকা জানিয়েছে, বিখ্যাত বিদেশিদের পিপিএলে খেলতে রাজি করাতে দেশের তারকা ক্রিকেটারদের সহায়তা নিচ্ছে পিসিবি। পিসিবির ঐ কর্মকর্তা বলেন, “পাকিস্তানের একজন তারকা ক্রিকেটার এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ রাখছে পিসিবি।” তিনি আরো জানান, পিপিএলে এরই মধ্যে সনাৎ জয়াসুরিয়া ও অ্যান্ড্রু সাইমন্ডস খেলতে রাজি হয়েছেন। শোনা যাচ্ছে ব্রায়ান লারার নামও। ঐ কর্মকর্তা বলেন, “আমন্ত্রণ পেলে তারা খেলতে আসার প্রতিশ্র“তি দিয়েছেন। তবে ব্যাপারটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ ব্যাপারে আরো নিশ্চয়তা পাওয়ার আশা করছি আমরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪২ ঘ.