২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে চেন্নাইয়ের জয়

রোমাঞ্চকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চার খেলায় এটি বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয় জয়। অন্য দিকে তিন খেলায় ব্যাঙ্গালোরের দ্বিতীয় হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোমাঞ্চকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চার খেলায় এটি বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয় জয়। অন্য দিকে তিন খেলায় ব্যাঙ্গালোরের দ্বিতীয় হার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ও বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২০৫ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ফাফ দু প্লেসিসের অর্ধশতকের সুবাদে ইনিংসের শেষ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে মুরালি বিজয়ের (১১) সঙ্গে প্লেসিসের ৫৬ রানের উদ্বোধনী জুটি চেন্নাই সুপার কিংসকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় ইনিংসে সুরেশ রায়নার (২৩) সঙ্গে ৩২ ও তৃতীয় উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন প্লেসিস। দলীয় ১২৮ রানে মুত্তিয়া মুরালিধরনের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে প্লেসিস খেলেন ৭১ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৪৬ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা। চতুর্থ উইকেটে ডোয়াইন ব্রাভোর সঙ্গে ৩৫ রানের ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন ধোনি। জহির খানের বলে বদলি তিলকারতেœ দিলশানের হাতে ক্যাচ দেয়ার আগে ৪১ রান করেন চেন্নাই অধিনায়ক। ধোনির বিদায়ের ব্যাট করতে নামা আলবি মরকেল একাই খেলেন কোহলির করা ১৯তম ওভারটি। সেই ওভারে ৩টি ছক্কার সাহায্যে ২৮ রান নিয়ে চেন্নাইকে চালকের আসনে নিয়ে আসেন মরকেল। পরের ওভারের দ্বিতীয় বলে মরকেল সাজঘরের পথ ধরলেও ব্রাভো ও রবীন্দ্র জাদেজা বাকি কাজটুকু সহজেই সারেন। শেষ বলে চার মেরে জয় এনে দেয়া জাদেজা খেলেন ঐ এক বল। ম্যাচ শেষে ২৫ রানে অপরাজিত থাকেন ব্রাভো। ২১ রানে ৩ উইকেট নিয়ে মুরালিধরন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সেরা বোলার। এর আগে গেইলের সঙ্গ মায়াঙ্ক আগারওয়ালের (৪৫) ৫৩ রানের উদ্বোধনীর জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভালো সূচনা এনে দেয়। আগারওয়ালের ২৬ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে গেইলের (৬৮) ১০৯ রানের জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। গেইল তার ৩৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ২টি চার ও ৬টি ছক্কায়। দলীয় ১৯৮ রানে সাজঘরের পথ ধরার আগে ৫৭ রান করেন কোহলি। তার ৪৬ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা। ১৯তম ওভারের শেষ বলে দলীয় ১৯৮ রানে সৌরভ তিওয়ারি বিদায় নেয়ার পর ১ রানে আরো ৪ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ডুগ বোলিঙ্গার চেন্নাই সুপার কিংসের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৬ ঘ.