২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার আইপিএল অভিষেক হতে পারে তামিমের

শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হতে পারে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে ওই দিন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে পুনে ওয়ারিয়র্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হতে পারে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে ওই দিন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে পুনে ওয়ারিয়র্স। এশিয়া কাপে পাঁচ ম্যাচে চারটি অর্ধশতক করে সবার নজর কেড়েছিলেন তামিম। প্রথমবারের মত দলকে বড় কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে নিয়ে যাওয়ার পথে তামিমের ওই চার অর্ধশতক গুরুত্বপূর্ণ অবদান রাখে। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে আইপিএলের এবারের আসরে শুভ সূচনা করা মুম্বাই নিজেদের মাঠে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে স্বাভাবিক ভাবেই এগিয়ে থাকবে। তাছাড়া গত আসরে দুবার মুম্বাইয়ের মুখোমুখি হওয়া পুনে দুবারই হেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫৫ ঘ.