২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেন এগিয়ে রাখলেন ইংল্যান্ডকে

কেভিন পিটারসেনের শতক এবং কুক, ট্রট ও স্ট্রাউসের অর্ধশতকের সুবাদে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৪৬০ রান। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪ রান তুলে বৃহস্পতিবারের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) কেভিন পিটারসেনের শতক এবং কুক, ট্রট ও স্ট্রাউসের অর্ধশতকের সুবাদে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৪৬০ রান। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪ রান তুলে বৃহস্পতিবারের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। পি সারা ওভালে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভার খেলার সুযোগ পায় শ্রীলঙ্কা। দুই নাইটওয়াচম্যান ধাম্মিকা প্রসাদ (০) ও লাহিরু থিরিমান্নে (০) কোনো বিপদ ছাড়াই জেমস অ্যান্ডারসনের ছয়টি বল মোকাবেলা করেন। এর আগে ১ উইকেটে ১৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৭৭ রানে অপরাজিত থাকা অ্যালিস্টার কুক এদিন মাত্র ছয় রানের জন্য শতক বঞ্চিত হন। ৯টি চারে ২৭৮ বলে ৯৪ রান করে তিলকারতেœ দিলশানের শিকারে পরিণত হন তিনি। ব্যাট করতে নামেন পিটারসেন। শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান জোনাথন ট্রটকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মধ্যাহ্ন বিরতির পরপরই ১৩৭ বলে ৬৪ রান করে রঙ্গনা হেরাথের প্রথম শিকারে পরিণত হন ট্রট। ইংল্যান্ডের স্কোর তখন ২৫৩/৩। দিনের বাকি সময়ে লড়াইটা মূলত হয়েছে পিটারসেন ও হেরাথের মধ্যে। একদিকে স্বাগতিক বোলারদের বেধড়ক পিটিয়ে দ্রুত রান তুলছিলেন পিটারসেন। অন্য দিকে একের পর এক উইকেট তুলে নিচ্ছিলেন আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক হেরাথ। পিটারসেনও হেরাথের শিকারে পরিণত হন। কিন্তু ততক্ষণে দলকে এগিয়ে রাখার কাজটুকু করে ফেলেছেন তিনি। ১৬টি চার ও ৬টি বিশাল ছক্কায় ১৬৫ বলে ১৫১ রান করেন পিটারসেন। এটি তার ২০তম টেস্ট শতক। বাকি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সমিত প্যাটেলই (২৯) বিশের ওপরে রান তুলতে সক্ষম হন। ১৩৩ রানে হেরাথের শিকার ৬ উইকেট। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কাঃ ২৭৫, ৪/০ (প্রসাদ ০*, থিরিমান্নে ০*) ইংল্যান্ডঃ ৪৬০ (স্ট্রাউস ৬১, কুক ৯৪, ট্রট ৬৪, পিটারসেন ১৫১, বেল ১৮, প্রায়র ১১, প্যাটেল ২৯, ব্রেসনান ৫, সোয়ান ১৭, অ্যান্ডারসন ২, ফিন ২*; হেরাথ ৬/১৩৩, দিলশান ২/৭৩, প্রসাদ ১/৬৩, রানদিভ ১/১০৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯১০ ঘ.