২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন টেন্ডুলকার

আইপিএলের পঞ্চম আসর শুরুর দুই দিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন সহ-অধিনায়ক হরভজন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের পঞ্চম আসর শুরুর দুই দিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন সহ-অধিনায়ক হরভজন সিং। চেন্নাইয়ে বুধবার উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই শচীন টেন্ডুলকার আইপিএলের পঞ্চম আসরে দলের নেতৃত্ব অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংয়ের হাতে তুলে দিয়েছেন।” সিদ্ধান্ত নেয়ার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের পৃষ্ঠপোষকের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানান টেন্ডুলকার। তিনি বলেন, “আমার মনে হয়েছে দলের নেতৃত্ব থেকে বিরতি নেয়ার সময় হয়েছে।” “দলের নেতৃত্ব হরভজন সিংয়ের হাতে দেয়ার ব্যাপারে মুকেশ ভাই (আম্বানি) ও নিতা ভাবীর সঙ্গে কথা বলেছি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৪ ঘ.