২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল খেলতে ভারত গেলেন তামিমও

পুনে ওয়ারিয়র্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুনে ওয়ারিয়র্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম এবারই প্রথম বারের মতো আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন। এর আগে রোববার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নিতে ভারতে পৌঁছান টেস্ট ও ওয়ানডের অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৮ঘ.