২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতেও সমতা

ওয়ানডে সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে সমতায়। ব্রিজটাউনে শুক্রবার অস্ট্রেলিয়াকে ১৪ রানে হারিয়ে ২ ম্যাচের সিরিজ ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে সমতায়। ব্রিজটাউনে শুক্রবার অস্ট্রেলিয়াকে ১৪ রানে হারিয়ে ২ ম্যাচের সিরিজ ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথের অর্ধশতকের পরও ১৯ ওভার ৪ বলে ১৬০ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ডেভিড ওয়ার্নারের অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১ রানেই বিদায় নেন শেন ওয়াটসন (০)। অধিনায়ব জর্জ বেইলির (২৪) সঙ্গে ওয়ার্নারের ৬৩ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। দলীয় ৯৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নারের বিদায়ের পর চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৪৩ বলে করা তার ৫৮ রানের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা। এরপর ডেভিড হাসি (১৯) ও ম্যাথু ওয়াডে (১৭) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন ফিদেল এডওয়ার্ডস ও মারলন স্যামুয়েলস। এর আগে জনসন চার্লসের (৩৭) সঙ্গে স্মিথের ৭২ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দেয়। দলের রান একশ পেরুনোর পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে স্মিথ (৬৩) বিদায় নিলে খেলায় ফেরে অতিথিরা। স্মিথের ৩৪ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা। দশম ওভারের চতুর্থ বলে স্মিথের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১০/৩। এর পর আর ঠিক ১০ ওভার ব্যাট করে ৫০ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৫ রানে বিদায় নেন শেষ ৪ ব্যাটসম্যান। ডোয়াইন ব্র্যাভোর ২৩ রানের সুবাদেই শেষ পর্যন্ত দেড়শ পেরোয় স্বাগতিকরা। ২৩ রানে ৩ উইকেট নিয়ে লি অস্ট্রেলিয়ার সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভার ৪ বলে ১৬০ (স্মিথ ৬৩, চার্লস ৩৭, পোলার্ড ১, ব্র্যাভো ২৩, স্যামি ৫, হায়াট ৬, স্যামুয়েলস ২, বাফ ৭, নারায়ণ ২, মাথুরিন ৩*, এডওয়ার্ডস ০; লি ৩/২৩, ম্যাককে ২/২৪, ওয়াটসন ২/২৬, ক্রিশ্চিয়ান ১/২০, ডোহার্টি ১/৩২) অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৬/৯ (ওয়ার্নার ৫৮, ওয়াটসন ০, বেইলি ২৪, মাইক ১৪, ডেভিড ১৯, ওয়াডে ১৭, ক্রিশ্চিয়ান ৩, লি ০, ম্যাককে ৭, প্যাটিনসন ০*, ডোহার্টি ২*; এডওয়ার্ডস ৩/২৩, স্যামুয়েলস ৩/২৩, ব্র্যাভো ২/২৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৪৫ ঘ.