২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২ এর টিকেট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। ফাইনাল ছাড়া অন্য সব খেলার টিকেটের সর্বনিু মূল্য ২৫ সেন্ট। ফাইনালে সর্বনিু আড়াই ও সর্বোচ্চ ৪৫ ডলারে টিকেট পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২ এর টিকেট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। ফাইনাল ছাড়া অন্য সব খেলার টিকেটের সর্বনিু মূল্য ২৫ সেন্ট। ফাইনালে সর্বনিু আড়াই ও সর্বোচ্চ ৪৫ ডলারে টিকেট পাওয়া যাবে। এশিয়া মহাদেশে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রিতে দেখা গেছে অনুমিত উচ্চ চাহিদা। একজন ক্রেতা সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনালের সর্বোচ্চ চারটি ও গ্র“প পর্যায়ের ম্যাচের ছয়টি টিকেট কিনতে পারবেন। অনলাইনে টিকেট কিনতে www.icc-cricket.com ঠিকানায় লগইন করতে হবে। অনলাইনে টিকেট পেতে হলে ক্রেতাদের টিকেট কেনার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে অগাস্টের ১ তারিখ থেকে টিকেট পাওয়া যাবে। একই সময়ে গলে অনুষ্ঠেয় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র“প পর্যায়ের খেলা দেখা যাবে বিনা টিকেটে। আর সেমিফাইনাল ও ফাইনাল পুরুষদের খেলার দিন একই মাঠে অনুষ্ঠিত হবে বলে এক টিকেট দিয়েই সেই খেলাগুলো দেখা যাবে। ১৮ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ডি গ্র“পের দল বাংলাদেশ পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ সেপ্টেম্বর ও পাকিস্তানের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর মাঠে নামবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৬ ঘ.