২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরছেন প্যাট কামিন্স

চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরছেন অভিষেকেই চমকে দেয়া অস্ট্রেলিয়ার তরুণ পেসার প্যাট কামিন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরছেন অভিষেকেই চমকে দেয়া অস্ট্রেলিয়ার তরুণ পেসার প্যাট কামিন্স। গত নভেম্বরে ওয়ান্ডারাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিজের একমাত্র টেস্টে ৭৯ রানে ৬ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন তিনি। পায়ের চোটের কারণে এরপর পুরো ঘরোয়া মৌসুম মাঠের বাইরেই থাকতে হয় তাকে। আগামী সপ্তাহে কুইন্সল্যান্ডে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি সিরিজে খেলার কথা রয়েছে কামিন্সের। এক বিবৃতিতে কামিন্সের ফেরার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ফিজিও আলেক্স কোন্টোরিস বলেন, “প্যাট (কামিন্স) পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। আমি মনে করি, প্রতিযোগিতামূলক পরিবেশে বল করলে তিনি আরো ভালো ফল পাবেন।” কামিন্সের পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ছাড় দিচ্ছে না সিএ। টাউন্সভিলে খেলার অনুমতি পেলেও তার চোটের দিকে তীক্ষè নজর রাখা হবে। “তিনি একটি কঠোর পরিকল্পনার অধীনে থাকবেন। টাউন্সভিলে তিনি খেললে তার চোটের উন্নতি পরীক্ষা করে দেখার একটা ভালো সুযোগ পাবো আমরা,” যোগ করেন আলেক্স। তিনি বলেন, “প্যাট সব ম্যাচ খেলবেন না বা কোটার সব ওভার বল করবেন না। তবে ম্যাচ ও অনুশীলনে স্কোয়াডের সঙ্গে যুক্ত থাকবেন তিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২১ ঘ.