২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস ক্রিকেটে সবুজ দলের জয়

প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রদর্শনী ম্যাচে বাংলাদেশ লাল দলকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ সবুজ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রদর্শনী ম্যাচে বাংলাদেশ লাল দলকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ সবুজ দল। সাদা পোষাকে গোলাপী বলে ৪০ ওভারের প্রদর্শনী ম্যাচ শুরু হয় সকাল ১০ টায়। টস হেরে ব্যাট করতে নেমে আরাফাত সানির মারাত্মক বোলিংয়ে শেষ বলে অলআউট হওয়ার আগে ২১৮ রান করে বাংলাদেশ সবুজ দল। আরাফাত ৫ উইকেট নেন ৩৯ রানে। বাংলাদেশ সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। এছাড়া অলক কাপালী ৩৭, সোহরাওয়ার্দী শুভ ৩১ ও অধিনায়ক শাহরিয়ার নাফীস ২৫ রান করেন। জবাবে আনামুল হক ও মার্শাল আইয়ুবের অর্ধশতকের পরও ৭ উইকেটে ২০৯ রানেই শেষ হয় বাংলাদেশ লাল দলের ইনিংস। আনামুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৭ রান। তার ১০৩ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা। আর মার্শালের ৭১ বলে করা ৬৮ রানের ইনিংসটি ৫টি চার ও একটি ছক্কায় সাজানো। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ইলিয়াস সানি বাংলাদেশ সবুজ দলের সেরা বোলার। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০১৩ ঘ.