২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়লেন সউদি

সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন সিমার টিম সউদি। তার বদলে দলে নেয়া হয়েছে মার্ক গিলেস্পিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন সিমার টিম সউদি। তার বদলে দলে নেয়া হয়েছে মার্ক গিলেস্পিকে। প্রথম টেস্টে ১৪০ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি। খেলা শুরু হবে বৃহস্পতিবার হ্যামিল্টনে। বোলিংয়ে বৈচিত্র আনার জন্য দলে নেয়া হয়েছে লেগ-স্পিনার তরুণ নেথুলাকে। জাতীয় নির্বাচকদের ম্যানেজার কিম লিটলজন বলেন, “সউদিকে দলে নেয়া হয়নি।” “তিনি নিঃসন্দেহে প্রতিভাবান বোলার। ঘরোয়া ক্রিকেট খেলার মধ্য দিয়ে সউদি টেস্ট দলের সদস্যদের চাপে রাখতে পারবেন বলে তিনি আস্থা প্রকাশ করেন,” যোগ করেন তিনি। প্রথম টেস্টে ভালো খেলতে না পারলেও দলে রাখা হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোলকে। খেলার শেষ ও পঞ্চম দিন ভেসে যায় বৃষ্টিতে। দল: রস টেইলর (অধিনায়ক), ব্রেন্ট আর্নেল, ট্রেন্ট বোল্ট, ডোগ ব্র্যাসওয়েল, অ্যান্ড্রু এলিস, মার্ক গিলেস্পি, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, তরুণ নেথুলা, রব নিকোল, ড্যানিয়েল ভেট্টোরি, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.