২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো খেলার প্রতিশ্র“তি আনামুলের

এশিয়া কাপের দলে ডাক পেয়ে দারুণ খুশি আনামুল হক। সুযোগ পেলে যথাসাধ্য ভালো খেলার প্রতিশ্র“তি দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের দলে ডাক পেয়ে দারুণ খুশি আনামুল হক। সুযোগ পেলে যথাসাধ্য ভালো খেলার প্রতিশ্র“তি দিয়েছেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান আনামুল পছন্দ করেন ওপরে ব্যাট করতে। অবশ্য দলের প্রয়োজনে তিনি যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত । বৃহস্পতিবার মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে জাতীয় দলের অনুশীলন শেষে আনামুল বলেন, “আমি ওপরে ব্যাট করতেই বেশি পছন্দ করি। তবে দল যেখানে চাইবে সেখানে খেলতেও প্রস্তুত।” “আপাতত নিজের ব্যাটিং নিয়েই বেশি ভাবছি। মুশফিক ভাই আছেন। তাই উইকেটরক্ষণ নিয়ে বেশি ভাবছি না,” যোগ করেন তিনি। বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় জাতীয় দলে খেলার স্বপ্ন গড়ে ওঠে আনামুলের মনে। আর উচ্চ মাধ্যমিকে পড়ার সময়ই সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে গেছেন তিনি। তিনি বলেন, “জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। ভালো খেললে দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদীও ছিলাম।” “আমি সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে তা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবো। জাতীয় দলে ডাক পেয়েছি। এই সম্মান ধরে রাখার চেষ্টা করবো,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৫ঘ.