২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ফাইনালে খেলতে পারবেন না ক্লার্ক

চোটের কারণে বৃহস্পতিবার অ্যাডিলেডে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী তৃতীয় ফাইনালে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। পেসার জেমস প্যাটিনসনকেও দলের বাইরে রেখে শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে স্বাগতিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে বৃহস্পতিবার অ্যাডিলেডে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী তৃতীয় ফাইনালে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। পেসার জেমস প্যাটিনসনকেও দলের বাইরে রেখে শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে স্বাগতিকদের। রোববার ব্রিসবেনে প্রথম ফাইনালে ১৫ রানে জিতেছিলো অস্ট্রেলিয়া। তবে মঙ্গলবার অ্যাডিলেডে দ্বিতীয় ফাইনালে ক্লার্ক শতক করলেও ৮ উইকেটে হেরে যায় তারা। ক্লার্ককে হারিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার। তিনি বলেন, “ক্লার্কের অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে হারাতে হলে আমাদের ভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণ করতে হবে।” হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত ক্লার্ককে পুরো টুর্নামেন্টেই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। চোটের কারণে লিগ পর্বের চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এ মাসের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেও দলে থাকতে পারবেন না তিনি। ক্লার্কের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দেখা যেতে পারে পিটার ফরেস্টকে। আর প্যাটিনসনের জায়গায় খেলতে পারেন নাথান লিয়ন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫টি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ১৬ মার্চ কিংসটাউনে প্রথম ওয়ানডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০১ঘ.