২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরের বিষয়ে আশাবাদী বিসিবি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট আবারো পাকিস্তানে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এপ্রিলে বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বর্তমানে ইসলামাবাদে রয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট আবারো পাকিস্তানে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এপ্রিলে বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বর্তমানে ইসলামাবাদে রয়েছেন তিনি। মুস্তফা কামালের নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ দল শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে দেখা করে নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। যদিও ওই সভায় আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশ দলের জন্য পাকিস্তান সরকার যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে তাতে এপ্রিলে পাকিস্তানে সীমিত ওভারের ওই সিরিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে জানিয়েছেন মুস্তফা কামাল। বিসিবি সভাপতি বলেন, “আমি এখানে এই প্রতিশ্র“তি দিতে এসেছি যে, সবকিছু ঠিকঠাক করতে আইসিসি পর্যায়ে আমি এবং জনাব আশরাফ একসঙ্গে কাজ করে যাব। আমাদের প্রচেষ্টা থাকবে আইসিসির অন্য সদস্যদের বুঝিয়ে যত দ্রুত সম্ভব ক্রিকেটকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসে।” বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মালিক। তবে ইসলামাবাদের ওই সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩৯ ঘ.