২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ইকবাল কাসিম

সাবেক টেস্ট স্পিনার ইকবাল কাসিমকে প্রধান করে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক টেস্ট স্পিনার ইকবাল কাসিমকে প্রধান করে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। দলটির অন্তবর্তী প্রধান নির্বাচকের পদ থেকে মোহাম্মদ ইলিয়াসের পদত্যাগের একদিন পর এই সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল (বুধবার) মোহাম্মদ ইলিয়াসের আমাদের কাছে পদত্যাগ পত্র জমা দেয়ার পর কাসিমকে নতুন প্রধান নির্বাচক করা হয়েছে।” এছাড়া নির্বাচক কমিটিতে আরো আছেন সাবেক পেসার সেলিম জাফর। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ তে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় পাকিস্তান। এরপরই ইলিয়াসের নেতৃত্বে গঠিত সাবেক নির্বাচক কমিটি সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে জামাতা ইমরান ফরহাতকে ওয়ানডে দলে নেয়ায় কঠোর সমালোচনার মুখে পড়তে হয় ইলিয়াসকে। পদত্যাগ পত্র জমা দেয়ার পর ইলিয়াস বলেন, “আমার মনে হয়েছে বিশাল এই দায়িত্ব পালনে অন্যদেরও সুযোগ দেয়ার এটাই সঠিক সময়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৫ ঘ.