২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পরিবর্তনের পক্ষে গাভাস্কার

মাঠে যে সব ক্রিকেটার নিজেদের মেলে ধরতে পারছেন না, তাদের বাদ দিতে নির্বাচকদের ভয় পাওয়া উচিত নয় বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তবে এশিয়া কাপের জন্য দল নির্বাচনের সমালোচনা করতে অস্বীকার করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে যে সব ক্রিকেটার নিজেদের মেলে ধরতে পারছেন না, তাদের বাদ দিতে নির্বাচকদের ভয় পাওয়া উচিত নয় বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তবে এশিয়া কাপের জন্য দল নির্বাচনের সমালোচনা করতে অস্বীকার করেন তিনি। অস্ট্রেলিয়ায় ভারত দলের খারাপ খেলার পর জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল যে, এশিয়া কাপের দল থেকে কয়েক জন ‘সিনিয়র’ খেলোয়াড় বাদ পড়তে পারেন। তবে নির্বাচকরা দলে খুব একটা পরিবর্তন আনেননি। যে সব খেলোয়াড় প্রত্যাশা অনুযায়ী, খেলতে পারছেন না তাদের কি বাদ দেয়া উচিত? এই প্রশ্নের জবাব দেন গাভাস্কার এক কথায়, “অবশ্যই।” তবে দলে ব্যাপক পরিবর্তন না আনায় সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান অবশ্য নির্বাচকদের সমালোচনা করা থেকে বিরত থাকেন। তবে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি আরো বেশি পরিবর্তন আনতাম।” এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, আমাদের এটা মেনে নিতে হবে। নির্বাচিত দল নিয়ে সমালোচনা করা ঠিক না। এতে খেলোয়াড়দের মানসিকতায চিড় ধরে। তবে খেলোয়াড়রা যদি ভালো খেলতে না পারেন তাহলে তাদের সমালোচনা করা যেতে পারে।” ভারতের এশিয়া কাপ দলে নেই বীরেন্দর শেবাগ ও জহির খান, বিশ্রাম দেয়া হয়েছে দু’জনকেই। তবে দলে রাখা হয়েছে শচীন টেন্ডুলকারকে। আর বিরাট কোহলিকে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। এ প্রসঙ্গে গাভাস্কার বলছেন, কোহলিকে অতিরিক্ত দায়িত্ব দেয়ার আগে নির্বাচকরা আরো কিছুদিন অপেক্ষা করতে পারতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪২ ঘ. .