ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আবুধাবি থেকে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ ও আওয়েইজ জিয়া।
এর মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন আফ্রিদি, আজমল ও জিয়া। আর মোহাম্মদ হফিজ খেলবেন খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে।
বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৪২ ঘ.
bdnews24