২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেও সেমিফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স

সোমবার দুরন্ত রাজশাহীর কাছে ৩ উইকেটে হেরে গেলেও শ্রেয়তর রান রেটে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার দুরন্ত রাজশাহীর কাছে ৩ উইকেটে হেরে গেলেও শ্রেয়তর রান রেটে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের নিট রান রেট +০.২১০। পয়েন্ট সমান হলেও ঢাকার চেয়ে রান রেটে পিছিয়ে আছে বরিশাল বার্নার্স (+০.১৭৮ ) ও চট্টগ্রাম কিংস (+০.০৭৮)। বরিশাল বার্নার্স অবশ্য রোববারই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই শেষ চারের লড়াইয়ে নামবে দুরন্ত রাজশাহী। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ সামির তোপে ১৮ ওভার ২ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। জবাবে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দুরন্ত রাজশাহী। রাজশাহী ১৫ ওভার ৫ বলে জয় নিশ্চিত করতে পারলে নিট রান রেটে বরিশাল বার্নার্স ও চট্টগ্রাম কিংসের পেছনে পড়ে যেতো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানের মধ্যে জুনায়েদ সিদ্দিক ও মারলন স্যামুয়েলসকে হারিয়ে ফেলে দুরন্ত রাজশাহী। দলীয় ৩৬ রানে শাহজেইব হাসান (১৫) ও ৫৬ রানে শন আরভিনের (২৭) বিদায় চাপ বাড়িয়ে দেয় আরো। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছে দেয় দুরন্ত রাজশাহীকে। ৪০ রানে অপরাজিত মুশফিকের ৩৭ বলের ইনিংসে চার মাত্র ৩টি। ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রানা নাভেদ-উল- হাসান ও ইলিয়াস সানি। এর আগে ৭ রানের মধ্যে ইমরান নাজির (২) ও আজহার মেহমুদের (২) বিদায়ে শুরুতেই চাপে পড়ে যায় গ্ল¬্যাডিয়েটর্স। তৃতীয় উইকেটে ড্যারেন স্টিভেন্সের (২৮) সঙ্গে নাজিমউদ্দিনের (২৬) ৫২ রানের জুটিতে জোড়া ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিলো তারা। কিন্তু দলীয় ৫৯ রানে স্টিভেন্স, ৭২ রানে নাজিমউদ্দিন এবং ৭৬ রানে কাইরন পোলার্ড (১১) ও আনামুল হকের (০) বিদায় ভীষণ বিপদে ফেলে দেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে। এরপর মেহরাব হোসেন জুনিয়রের (১০) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের (২৩) ২৭ রানের সপ্তম উইকেট জুটির সুবাদে একশ পেরোয় গ্ল্যাডিয়েটর্স। তবে তার পর আর বেশি দূর যেতে পারেনি তারা। সামির দুর্দান্ত বোলিংই তার কারণ। ৩ ওভার ২ বল করে মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সামি। বিপিএলে এক ম্যাচে ৫ উইকেট নেয়ার ঘটনা এটাই প্রথম। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক করার কৃতিত্বও পাকিস্তানের ডানহাতি পেসারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২৩ ঘ.