ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইমরান খান ও কপিল দেবের বিশ্বাস, গত বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নেয়া উচিৎ ছিলো শচীন টেন্ডুলকারের। সাবেক দুই কিংবদন্তীর চেয়ে ডিন জোন্সের মতামত একটু বেশিই আক্রমণাত্মক। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মনে করেন ভারতের নির্বাচকদেরই টেন্ডুলকারকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া উচিৎ।
অস্ট্রেলিয়ার নির্বাচকদের কাছ থেকে ভারতের শিক্ষা নেয়া উচিৎ বলেও মনে করেন জোন্স। স¤প্রতি অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে রিকি পন্টিংকে বাদ দেয়া হয়েছে।
নিজের কলামে জোন্স লেখেন, “টেন্ডুলকার কতটা খারাপ খেলছেন সেটা কোনো ব্যাপার নয়। আসলে টেন্ডুলকারকে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা বলার মতো সাহস ভারতের কোনো নির্বাচকের নেই। নির্বাচকদের হয়তো আশঙ্কা, টেন্ডুলকারকে তার ইচ্ছার বিরুদ্ধে দল থেকে বাদ দিলে লোকে তাদের বাড়ি-ঘরে হামলা চালাতে পারে। সেজন্যই যত দিন ইচ্ছা খেলে যেতে পারবেন টেন্ডুলকার। আর এটাই ভারতের সমস্যা।”
জোন্সের ধারণা, ২০১০ সালের ফেব্র“য়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রানের ঐ অসাধারণ ইনিংসটার পর থেকেই ওয়ানডেতে টেন্ডুলকারের অবনতির শুরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৯ঘ.
bdnews24