চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে অশালীন অঙ্গভঙ্গি করায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে খুলনা রয়েল বেঙ্গলসের অলরাউন্ডার নাসির হোসেনের।
সোমবার বিপিএলে চট্টগ্রাম কিংসের বিপক্ষে অশালীন আচরণ করেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সতর্ক করে দেয়ার পরও নাসির হোসেনের আচরণ ছিলো উস্কানিমূলক। চট্টগ্রাম কিংসের বিপক্ষে তিনটি ক্যাচের প্রতিটি ধরার পর তিনি দর্শকদের লক্ষ্য করেও উস্কানিমূলক আচরণ করেন।”
এই আচরণের কারণে ম্যাচ রেফারি মাইক প্রক্টর নাসিরকে শাস্তি দিয়েছেন। অতীতে এ ধরনের অপরাধ না করায় এবার শুধু জরিমানা দিয়েই পার পাচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৫ঘ.
bdnews24