২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচা-মরার লড়াইয়ে জিতে খুশি মাশরাফি

সিলেট রয়্যালসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে থাকায় দারুণ খুশি ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট রয়্যালসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে থাকায় দারুণ খুশি ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা ছিলো আমাদের বাঁচা-মরার লড়াই। হারলে অনেকটাই পিছিয়ে পড়তাম আমরা।” “সিলেট রয়্যালস কোনো ম্যাচ জেতেনি। তাই তারা এই ম্যাচ জিততে মরিয়া ছিলো। তবে গ্ল¬্যাডিয়েটর্সের খেলোয়াড়রা ভালো খেলেই জয় তুলে নিয়েছে,” যোগ করেন তিনি। মোহাম্মদ আশরাফুলের ইনিংস প্রসঙ্গে মাশরাফি বলেন, “মোহাম্মদ আশরাফুল তেমন রানের মধ্যে ছিলেন না। তাকে আমরা অনেক ছাড় দিয়েছি। তাই তিনি এখন ইনিংস উদ্বোধন করছেন। আমি মনে করি ছন্দে না থাকলে একজন ব্যাটসম্যানের ছাড় পাওয়া একটু বেশিই প্রয়োজন।” আরেকটি হারের কারণে সিলেট রয়্যালসের অলরাউন্ডার নাঈম ইসলাম ভীষণ হতাশ। তিনি বলেন, “আমরা প্রত্যেকেই চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যা করছি তা-ই আমাদের বিপক্ষে যাচ্ছে। দলে সঠিক সমন্বয় নিয়েও সমস্যা আছে।” সিলেট রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, “আমাদের দল কিছুতেই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারছে না। এবারের ব্যর্থতার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।” “হারের বৃত্তেই আবদ্ধ থাকায় খেলোয়াড়দের মধ্যে মানসিক অস্থিরতা কাজ করছে। ম্যাচ শেষে কোনো খেলোয়াড় সংবাদ সম্মেলনেও আসতে চান না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০০ঘ.