ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের দলে ফিরেছেন জেমস ফ্র্যাঙ্কলিন, জেসি রাইডার ও অ্যান্ড্রু ম্যাকে।
এ মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা ডিন ব্রাউনলি ও জ্যাকব ওরাম চোটের কারণে এবং টম ল্যাথাম বাজে খেলার কারণে বাদ পড়েছেন।
গত অক্টোবরে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ম্যাকে, ফ্র্যাঙ্কলিন ও রাইডার ।
২৫ ফেব্র“য়ারি ওয়েলিংটনে প্রথম ওয়ানডে।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মাইকেল বেটস, ডগ ব্রেসওয়েল, অ্যান্ড্রু এলিস, জেমস ফ্র্যাঙ্কলিন, মার্টিন গাপটিল, নাথান ম্যাককালাম, অ্যান্ড্রু ম্যাকে, কাইল মিলস, তরুণ নেথুলা, রব নিকোল, জেসি রাইডার, টিম সাউদি ও কেন উইলিয়ামসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০২ঘ.
bdnews24