২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার নিষেধাজ্ঞার কবলে ধোনি

ধীরগতির ওভার রেটের কারণে আবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধীরগতির ওভার রেটের কারণে আবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে ভারতের পুরো দলকেই শাস্তি পেতে হয়েছে। এক ম্যাচের নিষেধাজ্ঞা ছাড়াও ধোনির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়। তার সতীর্থরাও রেহাই পাননি। তাদেরকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে। গত মাসে একই কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারেননি ধোনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৭ঘ.