২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলফেনহসের তোপে বিধ্বস্ত ভারত

পেসার বেন হিলফেনহসের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে ব্রিসবেনে কমনওয়েলথ ব্যাংক সিরিজের সপ্তম ম্যাচে রোববার ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার বেন হিলফেনহসের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে ব্রিসবেনে কমনওয়েলথ ব্যাংক সিরিজের সপ্তম ম্যাচে রোববার ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। হিলফেনহস ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে পিটার ফরেস্ট ও মাইকেল হাসির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া। জাবাবে অস্ট্রেলিয়ার পেসারদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে যায় ভারত। শততম শতকের অপেক্ষায় থাকা শচীন টেন্ডুলকার (৩) আবারো ব্যর্থ। একমাত্র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে বড় হার এড়াতে তা যথেষ্ঠ ছিলো না। ৮৪ বলে ৫৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে হিলফেনহস ছাড়াও ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রেট লি। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার। ওয়েড ৪৫ ও ওয়ার্নার ৪৩ রান করেন। তবে এই ম্যাচেও ব্যর্থ ভারপ্রাপ্ত অধিনায়ক রিকি পন্টিং (৭)। ফরেস্ট ৫২ ও হাসি ৫৯ রান করেন। ৬১ রানে ৩ উইকেট নিয়ে ইরফান পাঠান ভারতের সবচেয়ে সফল বোলার। ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমান খেলায় ভারতের পয়েন্ট ১০। এক ম্যাচ কম খেলা শ্রীলঙ্কার পয়েন্ট ৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১৪ ঘ.