২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট রয়্যালসের নতুন অধিনায়ক অলক

আইকন খেলোয়াড় অলক কাপালীর হাতে নেতৃত্ব তুলে দিয়েছে সিলেট রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের পাঁচ ম্যাচের সবকটিতে হারের পর শনিবার রাতে ইংল্যান্ডের পিটার ট্রেগোকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে অলকের নাম ঘোষণা করে রয়্যালস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইকন খেলোয়াড় অলক কাপালীর হাতে নেতৃত্ব তুলে দিয়েছে সিলেট রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের পাঁচ ম্যাচের সবকটিতে হারের পর শনিবার রাতে ইংল্যান্ডের পিটার ট্রেগোকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে অলকের নাম ঘোষণা করে রয়্যালস। ট্রেগো ছিলেন বিপিএলের একমাত্র বিদেশি অধিনায়ক। ৪ ফেব্র“য়ারি অধিনায়কত্বের অভিজ্ঞতা শূন্য ট্রেগোর হাতে নেতৃত্ব তুলে দেয় রয়্যালস। শনিবার খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ২ রানে হারের পর সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকখানি ফিকে হয়ে গেছে রয়্যালসের। এর আগেও অলককে অধিনায়ক হিসেবে চেয়েছিল সিলেট রয়্যালস ম্যানেজমেন্ট। সেবার নিজের খেলার দিকে বেশি মনযোগ দেয়ার কথা বলে দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন অলক। তবে এবার অনেকটা জোর করেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১২ ঘ.