ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই ম্যাচে খারাপ বোলিং বরিশাল বার্নার্স ও খারাপ ব্যাটিং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জিততে দেয়নি সিলেট রয়্যালসকে। এবার দুরন্ত রাজশাহীর কাছে হারের জন্য খারাপ ফিল্ডিংকে দায়ী করলেন সিলেট রয়্যালসের আইকন খেলোয়াড় অলক কাপালী।
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা তিন দিন তিন বিভাগে খারাপ করে হার মেনেছি। আজ (মঙ্গলবার) আমাদের ফিল্ডিং খুব খারাপ হয়েছে। নাঈম ইসলাম মারলন স্যামুয়েলসের যে ক্যাচটি ছাড়লেন তা ক্ষমার অযোগ্য। আজ আমরা খারাপ ফিল্ডিংয়ের জন্যই হেরেছি।”
তবে টানা তিন ম্যাচে হেরে গেলেও সিলেট রয়্যালসের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন অলক। তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি মনে করি এখনো আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব।”
নিজের আউটের পরই খেলার মোড় ঘুরে যায় বলে মনে করেন অলক। তিনি বলেন, “ফাওয়াদ আলম ঐ ক্যাচটি ধরেই খেলাটা নিজেদের দিকে নিয়ে যান। ঐ মুহূূর্তে আমি আউট না হলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো।”
ম্যাচ সেরা স্যামুয়েলসও মনে করেন অলকের আউটের পরই ম্যাচের পাল্ল¬া তাদের দিকে ঝুঁকে পড়ে। অবশ্য তার সঙ্গে আব্দুল রাজ্জাকের মূল্যবান জুটির উল্লেখও করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৭ঘ.
bdnews24