২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনে গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার বরিশাল বার্নার্সের খেলা না থাকলেও উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শতক করা ক্রিস গেইল মাঠের বাইরে ব্যস্ত দিন কাটিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার বরিশাল বার্নার্সের খেলা না থাকলেও উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শতক করা ক্রিস গেইল মাঠের বাইরে ব্যস্ত দিন কাটিয়েছেন। রোববার দুপুরে বনানীতে এবি ব্যাংক লিমিটেডের ২০০তম এটিএম বুথ উদ্বোধন করেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। এছাড়া রাজধানীর বনশ্রীতে রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলিট পেইন্টের কালারপেস্টেরও উদ্বোধন করেন গেইল। এবি ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করে গেইল বলেন, “বাংলাদেশ একটি দারুণ দেশ। আমি এই দেশের আতিথেয়তায় মুগ্ধ। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।” অন্যদের মধ্যে এবি ব্যাংকের পরিচালক মেজবাউল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ক্রেডিট) বদরুল এইচ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (বিজনেস অ্যান্ড কমার্শিয়াল) আহসান আফজাল এবং বরিশাল বার্নার্সের ভাইস চেয়ারম্যান ও নেট ওয়ার্ল্ডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিকল্প ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে এবি ব্যাংক তাদের এটিএম বুথ কার্যক্রম বাড়াচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর আগে গেইল এলিট পেইন্টের কালারপেস্টের উদ্বোধন করতে গেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি বি সাহা রায় তাকে অভ্যর্থনা জানান। এলিট পেইন্টের পরিচালক সাজিব আহমেদ ও রাভেজ আহমেদও এ সময় উপস্থিত ছিলেন। কালারপেস্ট উদ্বোধনের আগে গেইল কেক কেটে শুভকামনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪২ঘ.