২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কিংসকে নিয়ে আশাবাদী ডিন জোন্স

লেন্ডল সিমন্স ও শোয়েব মালিককে না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ভালো করার ব্যাপারে আশাবাদী চট্টগ্রাম কিংসের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেন্ডল সিমন্স ও শোয়েব মালিককে না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ভালো করার ব্যাপারে আশাবাদী চট্টগ্রাম কিংসের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান লেন্ডল সিমন্স চোটের কারণে আসতে পারছেন না। আর পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন। বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে চট্টগ্রাম কিংসের অনুশীলন শেষে ডিন জোন্স বলেন, “আমরা দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লেন্ডল সিমন্স ও শোয়েব মালিককে পাচ্ছি না। তবে আমাদের দলে তামিম ইকবাল, ডোয়াইন ব্রাভোসহ বেশ কয়েকজন বিশ্ব মানের ক্রিকেটার আছেন। তাই ভালো ফলাফলের আশা করছি আমরা। আমাদের দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ।” বিপিএল থেকে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলেই জোন্সের বিশ্বাস। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান বলেন, “অনেক দর্শকের সামনে খেলতে হবে বলে ক্রিকেটারদের চাপের মধ্যে খেলার ভালো অভিজ্ঞতা হবে।” “তাছাড়া প্রত্যেকে নিজেদের দুর্বলতা ও শক্তিমত্তার দিকগুলো সম্পর্কেও আরো ভালোভাবে জানতে পারবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৪ঘ.