২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার জরুরী সভা ডেকেছেন বিসিবি সভাপতি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলোর সঙ্গে বুধবার বিকেল চারটায় জরুরী সভায় বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলোর সঙ্গে বুধবার বিকেল চারটায় জরুরী সভায় বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ জানান, “বিসিবি সভাপতি চিঠি দিয়ে ক্লাব সভাপতিদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সবাই ক্রীড়াঙ্গনের মানুষ। আশা করি সবাই এক সঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সমাধান বের করে আনতে পারবো।” ক্লাব সমন্ব^য় পরিষদ বিপিএল থেকে লাভের একটি অংশ ও খেলোয়াড়দের আয়ের এক-চতুর্থাংশ দাবি করেছে। এই দাবি যৌক্তিক কি না জানতে চাইলে গাজী আশরাফ বলেন, “দাবি যে কেউ করতে পারে। আলোচনা করেই সমাধান বের করা সম্ভব।” বিপিএল ঠিক সময়েই শুরু হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক গাজী আশরাফ। তিনি বলেন, “আশা করি বিপিএল সময় মতোই মাঠে গড়াবে। আমাদের সবার কাছে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” “এই মৌসুমের ক্রিকেট-বর্ষপঞ্জির শুরু থেকেই বিপিএলের সময়সীমা নির্ধারণ করা ছিলো। সেই অনুযায়ীই বিপিএল হচ্ছে। তবে নির্বিঘেœ ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করতে পারলে ভালো হতো,” যোগ করেন তিনি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকুও বিসিবি সভাপতির সঙ্গে ক্লাবগুলোর সভা থেকে ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী । তিনি বলেন, “জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছিলো। তখন কিন্তু বিসিবির টুর্নামেন্ট কমিটি এ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। অথচ এখন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর আরেকটি টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা ঠিক নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২৩ঘ.