ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলতে সোমবার ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। তার সঙ্গে এসেছেন খুলনার ভারতীয় কোচ রবিন সিং।
এক বিজ্ঞপ্তিতে খুলনা রয়েল বেঙ্গলস জানিয়েছে, সোমবার বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জয়াসুরিয়া। আর বিকেল চারটায় আসেন রবিন সিং। ভারতের সাবেক অলরাউন্ডারের সঙ্গে একই বিমানে এসেছেন খুলনার সহকারী কোচ কুমারন, ভিডিও বিশ্লে¬ষক শ্রীরাম ও ফিজিও শ্যাম সুন্দর।
২০১০ সালে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল ও ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচ ছিলেন রবিন সিং।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শুরু করবে খুলনা। মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, আয়ারল্যান্ডের নিল ও’ব্রায়েন ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের দলের সঙ্গে যোগ দেয়ার কথা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩১ঘ.
bdnews24