২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটার ট্রেগোর নেতৃত্বে খেলবে সিলেট রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের সিলেট রয়্যালসের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের পিটার ট্রেগো। এবারের আসরে তিনিই একমাত্র বিদেশি অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের সিলেট রয়্যালসের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের পিটার ট্রেগো। এবারের আসরে তিনিই একমাত্র বিদেশি অধিনায়ক। শনিবার হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ট্রেগোকে অধিনায়ক করার ঘোষণা করে রয়্যালস কর্তৃপক্ষ। যদিও আইকন খেলোয়াড় অলক কাপালীকে অধিনায়ক করতে চেয়েছিলো সিলেট রয়্যালস। কিন্তু ব্যাটিং ও বোলিংয়ে বেশি মনযোগ দেয়ার জন্য অধিনায়কের বাড়তি দায়িত্ব নিতে রাজি হননি কাপালী। ট্রেগো বর্তমানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে খেলছেন। টেগ্রোকে নিয়ে উচ্ছ্বসিত রয়্যালসের কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, “টি-টোয়েন্টির জন্য ট্রেগো একজন দারুণ খেলোয়াড়। বিভিন্ন দেশে তিনি খেলেছেন।” “নেতৃত্বের গুণাবলী তার রয়েছে। সাজঘরেও তার উপস্থিতি দারুণ সপ্রতিভ,” যোগ করেন ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৫৯ ঘ.